৪০ লাখ গৃহকর্মীর কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং প্লাটফর্মের উদ্বোধন

শিক্ষাঙ্গন

বাংলাদেশের প্রায় ৪০ লাখেরও বেশি গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘গৃহকর্মী লার্নি প্লাটফর্ম’।’।

2025-04-24T10:55:09+00:00
2025-04-24T10:55:09+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
৪০ লাখ গৃহকর্মীর কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং প্লাটফর্মের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ এএম   (ভিজিট : ৩৭৫)
 বাংলাদেশের প্রায় ৪০ লাখেরও বেশি গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘গৃহকর্মী লার্নি প্লাটফর্ম’।’। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ও ‘সুনীতি’ প্রকল্পের উদ্যোগে উদ্যোগটি পরিচালনা করছে ইউসেপ বাংলাদেশের। এই লার্নিং প্লাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
 
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এই আধুনিক ডিজিটাল লার্নিং সিস্টেম (LMS) প্ল্যাটফর্ম (https://ucepskills.com/module/domestic-work-training) উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ওয়েবসাইটটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে কেবল গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অনলাইনের মাধ্যমে নানান প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অপরিহার্য। এই প্লাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
 
গৃহকর্মীদের জন্য গৃহীত এই উদ্যোগ তাদের দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে দেবে এবং সার্বিকভাবে দেশের শ্রমশক্তিতে তারা আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে।
 
তিনি বলেন, ‘প্রায় ৪০ লাখেরও বেশি গৃহকর্মীদের নিয়ে ইউসেপ-অক্সফ্যাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদেরকে শ্রমআইনে অন্তর্ভূক্তির জন্য কাজ করছে, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও অধিকারের জন্য লড়ছে। এমন সময়ে তাদেরকে গুরুত্ব দিয়ে এই ধরণের উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি এই লার্নি পাটফর্ম এই রূপান্তরের পথ দেখাবে।’
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন জনাব উজমা চৌধুরী। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকেও কারিগরি শিক্ষার আওতায় আনা সম্ভব হবে।’
 
ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম বলেন, ‘ইউসেপ প্রতিবছর ৩০,০০০ এর বেশি তরুণকে ৪২টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। এই নতুন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে গৃহকর্মীরা যেকোনো সময় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।’
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং ড. খ ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
 
এই ডিজিটাল লার্নিং সেন্টারের কন্টেন্টগুলো গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধির কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে, যেখানে গৃহকর্ম প্রশিক্ষণ, ফুড এন্ড বেভারেজ ইত্যাদি। এর বাইরেও তরুণদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল এপ্লিকেশন তৈরি করার মতো বিষয়গুলোও রয়েছে।
 
উল্লেখ্য যে, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমবারের মতো “গৃহকর্ম পেশা” কে আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যা প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল করে তুলেছে। তাছাড়া, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের জন্য একটি মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, যা দেশের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।








আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com