প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ৩০.১১.২০২৫ ১০:৩৭ পিএম (ভিজিট : ৪৩২)

মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মোঃ শামসুল আলমের জানাজায় মানুষের ঢল নেমেছে।
2৮ নভেম্বর(শুক্রবার) ঢাকা একটি বেসরকারি হাসপাতাল, চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক রাত ১ টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোঃ শামসুল আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন, রবিবার 10টা দিকে তাহার নিজ এলাকায় কাশিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁহার মরদেহ সমাহিত করা হয়।
মৃত্যুকালে তাঁহার বয়স ছিলো 60 বছর। পারিবারিক জীবনে এক পুত্র, দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত কর্মী বান্ধব ও জন প্রিয় ব্যক্তিত্ব। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তাঁহার মৃত্যুতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের মাতাম চলছে। জানাজায় তাঁর ছেলে উপস্থিত সকলের কাছে বাবার মাগফেরাত ও শোকাহত পরিবারের জন্যে দোয়া কামনা করেন।
তাঁহার মৃত্যুতে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল (বাবু) এবং বারগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের নেতা-কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।