গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ এএম   (ভিজিট : ১৫৮)

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব মোড়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, নতুন কাঠামো চাপিয়ে দিলে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতি আরও বাড়তে পারে। নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হলেও কলেজগুলোর ঐতিহ্য, ব্র্যান্ড বিলুপ্ত হয়ে যেতে পারে।

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ
স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল 
জানা গেছে, সাতটি কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কারণে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চ মাধ্যমিক পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা নিরসনে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার দাবিতে তারা সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক অবরোধের সহায়ক কর্মসূচি নিয়েছেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com