গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ীতে সাংবাদিক ইয়াছিনকে হত্যার হুমকি পথরোধ করে গালিগালাজ, থানায় লিখিত অভিযোগ
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ৬৩৩)

নোয়াখালীর সোনাইমুড়ীতে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ ইয়াছিনকে পথরোধ করে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, শিমুলিয়া এলাকার দীর্ঘদিনের জায়গা–জমি ও রাস্তা বন্ধ সংক্রান্ত বিরোধ নিয়ে প্রকাশিত একটি সংবাদের পর বিরোধপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে শিমুলিয়া ২নং ওয়ার্ডে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার সময় সানাউল্লাহ মিয়ার ছেলে সালমান উল্লাহ মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে। এসময় সালমান প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হত্যার হুমকি দেয়। এমনকি তাকে মারধরের উদ্দেশ্যে দৌড়ে আসে বলেও অভিযোগে উল্লেখ আছে।

মোঃ ইয়াছিন বলেন,
“শুধু সংবাদ প্রকাশের কারণেই আমাকে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে ভয় দেখানো হয়েছে।”

স্থানীয়রা জানান, সানাউল্লাহ মিয়ার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি, দাপট ও নানা হয়রানিমূলক আচরণ চালিয়ে আসছে। জায়গা–জমি নিয়ে পূর্বের এক ঘটনায় চার বছরের এক শিশুকে জবাই করার হুমকিও দিয়েছিলেন সানাউল্লাহ মিয়া, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই ঘটনারই পরবর্তী ধারাবাহিকতা হিসেবে সাংবাদিকের ওপর এ হামলার চেষ্টা হয়েছে বলে তাদের ধারণা।

সোনাইমুড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সমাজ বলছে, সংবাদ প্রকাশের কারণে কোনো সংবাদকর্মীকে হুমকি বা হামলার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com