গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থানায় আকস্মিক পরিদর্শন
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ পিএম   (ভিজিট : ৪১৮)

নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। সকালে তিনি বেগমগঞ্জ মডেল থানায় পৌঁছে থানার বিভিন্ন শাখা, ডিউটি ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রম এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার জনসাধারণের সাথে কথা বলে তাদের সেবা প্রাপ্তির অভিজ্ঞতা শোনেন এবং থানার কর্মকর্তাদের আরও দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশনা দেন। তিনি অপরাধ দমন, মামলা নিষ্পত্তির মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর তৎপরতা অব্যাহত রাখার ওপর জোর দেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে পুলিশ সুপার মোশাররফ হোসেন সোনাইমুড়ী থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানার পরিস্কার-পরিচ্ছন্নতা, হাজতখানা, অস্ত্রাগার, ডিউটি রেজিস্টার, বিট পুলিশিং কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে তিনিও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশসহ সংশ্লিষ্ট থানার ওসি ও তদন্ত কর্মকর্তারা।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com