গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ১০০ টি কক্ষ পুড়ে ছাই
মোঃনজরুল ইসলাম ,কালিয়াকৈর
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ এএম   (ভিজিট : ১৭০)

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লিবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল সোমবার  সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট ১টি শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে  কলোনিতে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com