গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
লালমনিরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে- অর্ধদিবস কর্মবিরতি পালন
লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০২ পিএম   (ভিজিট : ২৪৪)

লালমনিরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে- অর্ধদিবস কর্মবিরতি পালন করা  হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা হতে ১২টা পর্যন্ত (অর্ধদিবস) লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্ত্বরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ অর্ধদিবস কর্মবিরতি। 

অর্ধদিবস কর্মবিরতিতে বক্তব্য রাখেন লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মনিরুজ্জামান মিলু, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম, ফার্মাসিস্ট সেলিম মিয়া প্রমুখ। এ অর্ধদিবস কর্মবিরতিতে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৩৫জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মরত রয়েছে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড হইতে ১০ম গ্রেডে উন্নীত করনের দাবীতে কর্মসূচি পালন প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

অপরদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কমপ্লিট শাট-ডাউন (পূর্ণ-কর্মদিবস) কর্মবিরতি কর্মসূচি হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com