গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ এএম   (ভিজিট : ১৩১)

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি‌হত হয়েছে। 
বৃহস্পতিবার ( ৪ নভেম্বর)  রাত আনুমানিক ২ টায় ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পীলারের  মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সবুজ ইসলাম  উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফ-এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি  ছোড়ে,এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানান। এদিকে সকাল দশটা দশ মিনিটের সময় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com