গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের শাটডাউন
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম   (ভিজিট : ২১৩)

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য পূর্ণ শাটডাউনে রয়েছেন। বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সঙ্গে দেখা করে তাদের দাবি উপস্থাপন করেন।  লাগাতার কর্মবিরতি, পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচিতে উপজেলার সব স্কুলে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের দাবি—বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। ১১তম গ্রেডের প্রস্তাব কার্যকর না হওয়ায় আন্দোলন চলমান রয়েছে।  অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমাম হোসেন, মিজানুর রহমান কামাল, মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com