গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সবাইকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করব
মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ এএম   (ভিজিট : ১৪১)

গত বৃহস্পতিবার  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর ৩৬ টি আসনে বিএনপির প্রার্থীদের  নাম ঘোষণা করেন। এর মধ্যে গাজীপুর ১ আসনে মেয়র মজিবুর রহমানের নাম ঘোষণা করেন।গাজীপুর ১ আসনে মুজিবুর রহমানের নাম ঘোষণা করার সাথে সাথে গাজীপুর ১ আসনের নির্বাচনী এলাকার হাজার হাজার সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে এসে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন। 

এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে গাজীপুর ১ আসনের নির্বাচনী এলাকা কোনাবাড়ি থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার অংশ হিসেবে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চান্দরা পল্লী বিদ্যুৎ এবং কালিয়াকৈরে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে পথসভায় যোগদান করেন। পথসভায় বক্তৃতা কালে মেয়র মুজিবুর রহমান বলেন দীর্ঘ ৩৫ বৎসর গাজীপুর ১ আসনে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করতে দেয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই গাজীপুর ১ আসনকে উপহার দেওয়া হবে। বিএনপি সংসদ নির্বাচনে

সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে পিছিয়ে পড়া গাজীপুর ১ আসনকে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলা হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক  মিজানুর রহমান সেলী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক হারুনুর রশিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম,জেলা জাসাসের আহবায়ক শাহ এরশাদ ফকির,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক প্রমুখ।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com