গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
লালমনিরহাটে "জাগো বাহে, তিস্তা বাঁচাই" শিরোনামে ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ এএম   (ভিজিট : ১৪৩)

লালমনিরহাটে "জাগো বাহে, তিস্তা বাঁচাই" শিরোনামে ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফি, বড়বাড়ি শিমুলতলায় জেন-জি লালমনিরহাটের আয়োজনে খুলনায়  "জাগো বাহে, তিস্তা বাঁচাই" ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেন-জি লালমনিরহাটের আহবায়ক শহিদ ইসলাম সুজন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ‎এ সময় জেন-জি লালমনিরহাটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আয়োজনে তরুণরা নৃত্য, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদী ও মানুষের জীবনের সম্পর্ক, নদীর সংকট এবং নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ফ্ল্যাশমব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।

ফ্ল্যাশমব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তাপাড়ের শত্রু বলে মন্তব্য করেছেন।
‎তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে রংপুরের ২কোটি মানুষ এ আন্দোলনে সরিক হয়েছে। আজ জেন-জি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

‎তিনি বলেন, সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা গরিমশি করছে। সরকারের উপর চাপ রাখতেই আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি। রংপুরের মানুষের আকাঙ্খা থেকে বলতে চাই কোনো পরিবেশ বাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে ২কোটি মানুষের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না করে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তিনি।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com