মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম (ভিজিট : ২২১)

নোয়াখালী জেলার সকল থানার পুলিশ প্রশাসনে রদবদল এসেছে। ০২/১২/২০২৫ ইং তারিখ মঙ্গলবার রাতে পাঠানো এক আদেশে একযোগে নোয়াখালী জেলার সকল থানায় ওসি (পুলিশ ইন্সপেক্টর) পর্যায়ে বদলি ও নতুন পদায়ন করা হয়। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রদবদলে সোনাইমুড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক কবির হোসেন। আদেশ হাতে পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
এদিকে সোনাইমুড়ীতে দায়িত্ব পালন করা বিদায়ী ওসি মোরশেদ আলম–কে বদলি করে পাঠানো হয়েছে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায়। তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
জেলা পুলিশ বলছে, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান শক্তিশালী করা, তদন্ত কার্যক্রমের গতি বাড়ানো এবং মাঠ পর্যায়ের পুলিশি তৎপরতা আরও সমন্বিত করতে এই রদবদলকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কর্মকর্তাদের যোগদান করায় থানাগুলোর কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তাদের কর্মস্থলে যোগ দিয়ে নিয়মিত কর্মকাণ্ড শুরু করছেন বলে জানা গেছে।