গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ীতে রহস্যজনক মৃত্যু: তরুণীর মরদেহ উদ্ধার
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ এএম   (ভিজিট : ১৮২)

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়  মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদাউস রিয়া (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঘটনাটি ঘটে রোববার (৭ই ডিসেম্বর) দুপুরে সোনাইমুড়ী উপজেলার ০৭নং বজরা ইউনিয়নের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিন হাজী বাড়িতে। 

স্থানীয়রা জানায়, ২০২৩ সালে এসএসসি পাস করার পর রিয়া আর পড়ালেখা করেনি। বাড়িতে  সেলাইয়ের কাজ করত। শনিবার রাতেও প্রতিদিনের মতো নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার মা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। পরে সকাল আনুমানিক ১০ঘটিকার সময়  দরজা ভেঙে দেখা যায়, জান্নাতুল ফেরদাউস রিয়া সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন,  মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা আত্মহত্যার সম্ভাব্য কোনো কারণ জানাতে পারেননি। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com