গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
হোমনায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু
তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ এএম   (ভিজিট : ১০৯)

কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সড়কের রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিশাত (২২) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মমিন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি প্রবাস থেকে ছুটিতে বাড়ি ফেরেন। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন আগেই সে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরেছিল। অল্প বয়সে এমন মৃত্যু কারও কাছেই মেনে নেওয়া কঠিন।

হোমনা থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ হারানোর পর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রবাস ফেরত তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও হতাশা বিরাজ করছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com