গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
লালমনিরহাটে সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধিঃ:
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৭৬)

লালমনিরহাটে সেবা সংযোগ মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন অনুষ্ঠান। 
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগীতায় এ সেবা সংযোগ মেলার  উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান-এঁর সভাপতিত্বে খুঁদে সাংবাদিক দলের সদস্য জান্নাতুল আক্তার খুঁশি-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ আলী সরকার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ হোসেন আলী, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)র প্রোগ্রাম অফিসার কাওছার হোসেন, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন নারী নেত্রী ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আঞ্জুমান আরা শাপলা প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, সাংবাদিক মোঃ শাহজাহান সাজু, মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জোনাব আলী, মোঃ আসাদুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুর রহিমসহ উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এ সেবা সংযোগ মেলায় ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি), স্বপ্নছোঁয়া নারী মার্কেট কর্ণার, Unpaid Care Work Awareness Zone, লালমনিরহাট জেলা লিগ্যাল এইড, বেস্ট ফিটিং কর্ণার, লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থা, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টিনএজার ও যুবদের স্কিল কর্ণার, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ, লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, SRHR তথ্য ও কাউন্সেলিং মডেল কর্ণার, লালমনিরহাট সদর তথ্য ও পরামর্শ কেন্দ্র (ইউএসএস)সহ ১৫টি স্টল স্থান পেয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com