গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, বিএনপির নেতার ভাইসহ আটক ৫
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৪৪)

ভোলা: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ভোলার বিএনপির নেতার ভাইসহ ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (১০ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

নৌ-পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব  বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে  কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বাল্কহেড বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিত। বিশেষ করে তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর স্পটগুলোতে তারা চাঁদা তুলত।

আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবদুর রহমান (খান সাহেব হাজারী) এর ছোট ভাই জাকির হোসেন ও একই ইউনিয়নের রাছেল, আলামিন, হোসেন ও নিরব। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মোঃ হৃদয় বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানা মামলা নম্বর ৭। তারিখ ১০-১২-২০২৫ খ্রিষ্টাব্দ ধারা  ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।

কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, চাঁদাবাজি করার সময় ৫জনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ৬ হাজার ৯শত টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com