গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাঁথিয়া উপজেলা বিএনপির দোয়া মাহফিল
পাবনা সাথিয়া প্রতিনিধি মো :আব্দুর রউফ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম   (ভিজিট : ১০১)

বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি) বিকেলে সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৬৮,পাবনা ১ (সাঁথিয়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ভিপি শামসুর রহমান। বিএনপি নেতা সাইফুল ইসলাম ও এ্যাড. শামসুজ্জামান নান্নুর পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে আরও বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, গৌরিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান টিপু,বিএনপি নেতা শাজাহান আলী, নাজিমুজ্জামান সোহেল প্রমুখ। দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইশতিয়াক আহমেদ মিন্টু।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com