গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম   (ভিজিট : ১২৫)

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় মোটরসাইকেল-আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।  শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে তাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



নিহতরা হলেন ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৪)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের দুজনের বাসা চিটাগাং রোড এলাকায়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ বলেন, ওরা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি সাথে ধাক্কা লাগে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন ও তার কিছুক্ষণ পরে ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com