গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
নীলফামারীতে হিন্দু মহাজোটের মানববন্ধন: সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও পৃথক নির্বাচনের দাবি
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৪৫)

নীলফামারীতে সংখ্যালঘু সুরক্ষা, পৃথক নির্বাচন ব্যবস্থা ও দ্রুত বিচারসহ বিভিন্ন দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা অংশ নেন।

জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন টিকেন্দ্রজিৎ রায় মিরু, পরিতোষ রায়, হীরম্ব কুমার হিরু, অধির বিশ্বাস, বাসুদেব রায়, চন্দন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় হত্যা, মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, স্বর্ণ ব্যবসায়ী কর্মকারসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হত্যাকাণ্ড, হামলা, বাড়ি-জমি দখল এবং মন্দির-উপাসনালয় ভাঙচুরের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনার দ্রুত বিচারের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা ও সংখ্যালঘু অধিকার সুরক্ষায় আইনগত ব্যবস্থা জোরদার করার দাবি তোলেন নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট করতে বাধ্য হবে।”









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com