গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ এএম   (ভিজিট : ২৩৭)

সোনাইমুড়ী  উপজেলা প্রেসক্লাবের  সাংবাদিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন । রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় নবাগত ওসি কবির হোসেন বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। এই থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করাই আমার বদ্ধপরিকর। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ  নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। সোনাইমুড়ীতে মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আলোচনায় আরও জানানো হয়, পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।

সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সহিদুল ইসলাম, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, (সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক) যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ পরান, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, কোষাধক্ষ্য  এম এ রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক হানিফ রানা, ইয়াছিন শরীফ অনিক, মাহাবুবুল হাসান, লিটন, ইয়াছিন, সাজিদ মামুদ  এবং থানার সেকেন্ড অফিসার এসআই শুভাস পাল, এএসআই জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সোনাইমুড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com