গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ীতে মহান বিজয় দিবসে শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ৩৪৯)

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে সোনাইমুড়ী উপজেলা শহীদ মিনার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরিন আকতার-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সোনাইমুড়ী থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন-এর নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন।

পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্য অন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com