প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ পিএম (ভিজিট : ১৪৩)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চান্দিনা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর কাছ থেকে মনোনয়ন ফরম সগ্রহ করেন তিনি।
এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ পৌর আমির আবুল হোসেন,অধ্যাপক মকবুল হোসেন,সহ সম্পাদক আবদুল মতিন,অধ্যক্ষ আবুল খায়ের সরকার,চান্দিনা উপজেলা শাখার সম্পাদক আবদুল আহাদ, আমির মাওলানা মিজানুর রহমান,মাওলানা আবু ইউসুফ,মাওলানা আফাজউদ্দিন,আবুল কাশেম সরকার,রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ করার পর মনোনিত প্রার্থী মাওলানা মমোশারফ হোসেন বলেন, আজ আনুষ্ঠানিকভাবে কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।