প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম (ভিজিট : ১২৭)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার চান্দরা মাইওয়ান মোর এলাকায় আনোয়ার হোসেনের ভাড়া বাসায় থেকে ইয়াকুব আকন্দ (২৮) নামে এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পারকু এলাকার লাভলু আকন্দের ছেলে ইয়াকুব আকন্দ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মাই ওয়ান মোর এলাকায় আনোয়ার হোসেনের ভাড়া বাসায় ভাড়া নিয়ে তিনি বসবাস করতেন। গতকাল বুধবার সকালে তার কক্ষ থেকে তীব্র পচা গন্ধ বের হলে আশে পাশের ভাড়াটিয়া পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কক্ষের ভেতর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইয়াকুব আকন্দের লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক( এস আই) অনুপ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব আকন্দ দুই থেকে তিনদিন আগে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।