গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
জলঢাকা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩৮৭)

নীলফামারী জেলার জলঢাকা থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

এ সময় জেলা প্রশাসক থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ, মামলা সংক্রান্ত নথিপত্র, সাধারণ ডায়েরি (জিডি) ও গ্রেপ্তার রেজিস্ট্রার পরিদর্শন করেন। পাশাপাশি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবার কোনো বিকল্প নেই। তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের জনগণের প্রতি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে থানায় আগত সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় জলঢাকা থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com