গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ এএম   (ভিজিট : ১১৯)

মাদকমুক্ত সমাজ গড়ি, যুব সমাজ রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবকদের হাতে ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প তুলে দেওয়া হয়। আয়োজকদের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ, সচেতন প্রজন্ম গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল সোবাহান খাঁ, সাবেক সভাপতি, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আঃ কালাম আলী, সাবেক সেক্রেটারি, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন।
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু রায়হান, ওয়ার্ড সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মেম্বার পদপ্রার্থী, ৬ নম্বর ওয়ার্ড।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবু রায়হান বলেন,
“আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এজন্য আমাদের যুবকদের শুধু নিজেরাই মাদক থেকে দূরে থাকলে চলবে না, অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন,
“নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুবকরাই জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা রেখেছে। সেই অর্জন ধরে রাখতে এবং দেশের ভবিষ্যৎ গড়তে তাদেরই সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠান শেষে স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক উদ্যোগ যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com