গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে বিজিবির হাতে বিএসএফ জোয়ান আটক!
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:২৬ পিএম   (ভিজিট : ১৪৫)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নে কর্মরত বিএসএফ সদস্য  বেদ প্রকাশ নামে একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর-৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের একটি টহল দল। রবিবার(২১ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রামে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অজুন ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্য বেদ প্রকাশ (বডি নং ২১৩৬০০১৭৮) ধাওয়া করতে করতে বাংলাদেশের প্রায় ৫০ থেকে১০০ শ গজ ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিএসএফ সদস্য আটকের ঘটনায় পতাকা বৈঠকে আহবান জানিয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়েছে। স্থানীয় পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে বলে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। 

দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে ভারতীয় বিএসএফ জোয়ান গরু পাচারকারীকে ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে শুনেছি। পরে আঙ্গরপোতা বিজিবির টহল দল বিএসএফ সদস্যকে আটক করে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ উর্দ্ধতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে আঙ্গরপোতা বিজিবি।  
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে তিনবিঘা করিডোরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com