গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতা আটক
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২৫৭)

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৫ই আগষ্টের হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ছালে আহমদ (৬০) কে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত  রাতে (২১ ডিসেম্বর) সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ছালে আহমদ সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। তিনি বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে।

সোনাইমুড়ী থানার এসআই সুভাষ পাল জানান, ছালে আহমদ এর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় দায়ের করা হত্যা মামলা নং–০৪ (তারিখ: ২০/০৮/২০২৪ খ্রি.) রয়েছে। মামলাটিতে পেনাল কোডের ১৪৭, ১৪৮, ৩০২, ৩৪ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com