গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
রংপুরে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বিধান চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৫২৩)

উচ্চশিক্ষাসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর–লালমনিরহাট মহাসড়কের তাজহাট মোড় অবরোধ করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) রংপুরের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এসময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ‘বৈষম্য মানি না, দাবি আদায় চাই’, ‘কথা নয়, কাজ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরে সন্ধ্যার মধ্যে দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় ৯ মাস আগে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত দাবিগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়োগে ধারাবাহিকতা বজায় রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গঠন করা।

এছাড়াও সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেড প্রদান, মাঠ সংযুক্তি ভাতা চালু এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানান তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে তাদের দাবিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে কৃষি উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com