প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ এএম (ভিজিট : ১২০)

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন
দুলাল হোসেন (পিতা: আমিনুর), সোহাগপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড,সামিম হোসেন (পিতা: জামিনুর রহমান), সোহাগপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, মো: বাধন হোসেন (পিতা: রফিকুল), গ্রাম বেংকান্দা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, মো: হাসিব হোসেন (পিতা: হাসান আলী), ধবলসুতী মাষানটারি এলাকা, আজম হোসেন (পিতা: রফিকুল ইসলাম), গ্রাম শ্রীরামপুর ইসলামপুর পাকার মাথা, ২ নম্বর ওয়ার্ড
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি রাস্তা-ঘাট ও আবাদি জমি ধ্বংসের মুখে পড়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে এসব কার্যক্রম চালানো হতো বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।