গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
মিডিয়ার ওপর হামলা-অগ্নিসংযোগ ও সাংবাদিক হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন
মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৮১)

দেশের শীর্ষ জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনার মহানগরীতে ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক সাংবাদিক  হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সোনাইমুড়ী বাইপাস চত্বরে মানববন্ধন হয়। এতে গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাপর, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ করিম, কোষাধক্ষ্য এম এ বিপ্লব, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মাহবুবুল হাসান সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমাদের সময় প্রতিনিধি গুলজার হানিফ, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শাহপরান, প্রচার সম্পাদক ইয়াছিন আবির, এশিয়া বাবাণীর প্রতিনিধি খোরশেদ আলম, তাজুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশের আরিফুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রধান ভিত্তি। অথচ একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ কখনো ভালো কিছু হতে পারে না। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এ ধরনের হামলা অগ্নিসংযোগ করে যাচ্ছে। সাংবাদিক হত্যার মতো জঘন্য কার্যাক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেফতার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, এটি হতে পারে না। চব্বিশের গণঅভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠ এবং নিরাপদ বাংলাদেশের জন্য, যেখানে সবাই তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন। 

হাদির মৃত্যুর খবর শুনেই একটি উপগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো গণমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। একটি গোষ্ঠী দেশকে অশান্ত করতে একই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এখনই এ ধরনের অপশক্তিকে প্রতিহত না করা গেলে গোটা গণমাধ্যম জগৎ অস্তিত্বসংকটে পড়বে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলনের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com