গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
নীলফামারী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সৈয়দ আলী
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৬২২)

নীলফামারী-৩ ( জলঢাকা ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব সৈয়দ আলী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্রে তাকে ওই আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। মনোনয়নপত্রে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য দলের পূর্ণ সমর্থনের বিষয়টি উল্লেখ রয়েছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নীলফামারী-৩ আসনের ভোটারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা যায়, শিগগিরই নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম শুরু করা হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com