গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব
গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৪৯)

হেফজতে ইসলাম শ্রীপুর উপজেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোট নির্বাহী কমিটির সদস্য মুফতি শামীম সাহেব গাজীপুর–৩ সংসদীয় আসন থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি দলীয় প্রতীক মিনার মার্কায় নির্বাচন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ধর্মীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে মুফতি শামীম সাহেবকে এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার ধর্মপ্রাণ মানুষসহ সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

মুফতি শামীম সাহেব বলেন, “ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে আমি নির্বাচন করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”

আগামী দিনে নির্বাচনী প্রচারণা ও কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com