গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা : ৬ আসামি গ্রেফতার
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৬৬)

রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে একটি লোমহর্ষক হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতার ও হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-১। তাসলিমা আক্তার (১৮) ২। সৌদি প্রবাসী আরাফাত হোসেন (২২) ৩। মোঃ সাকিব খান (২২) ৪। নয়ন মিয়া (২২) ৫। নুরুজ্জামান শ্যামল (২০) ও ৬। রাকিব মিয়া (২২)। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২.:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত  নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভিকটিম আল আদিয়াত সায়র (১৭)-এর প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে ভিকটিম গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে এবং পরবর্তীতে কয়েকজন বন্ধুর কাছে তা শেয়ার করে। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত হোসেন তাসলিমাকে ধৈর্য ধরতে বলে এবং দেশে এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরিকল্পনা অনুযায়ী আরাফাত হোসেন ০২ নভেম্বর  দেশে ফিরে আসে। পরদিন ০৩ নভেম্বর   তাসলিমা আক্তার ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজি বাইক চালক রাকিব তাদের রিসিভ করে। রাত আনুমানিক আটটার দিকে ইজি বাইকে জিএমপি’র পূবাইল থানাধীন বিন্দান রোডে প্রবেশ করার পর রাকিব ও আরাফাত ভিকটিমের গলা টিপে ধরে এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ— ভিকটিমের হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ভিকটিমের লাশ ইজি বাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

ডিবি সূত্রে আরও জানা যায়, বাদী জনৈক মিজানুর রহমান বিজ্ঞ আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করেন এবং আদালতের নির্দেশক্রমে কদমতলী থানায় মামলাটি রুজু হয়। পরবর্তীতে  গত ২৬ নভেম্বর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায়  ৩১  ডিসেম্বর  নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকায় ভিকটিমের প্রেমিকা তাসলিমা আক্তারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ও আরও তথ্য প্রদান করে। তার  তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানা এলাকায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ থেকে ১০:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com