গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
সোনাইমুড়ীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ১৩০৬ টাকার গ্যাস বিক্রি ২৫০০ টাকায়!
মো. শাহ পরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ১৮৫)

সোনাইমুড়ী উপজেলার গ্রামাঞ্চল থেকে শুরু করে  সোনাইমুড়ী বাজার পর্যন্ত সর্বত্র গ্যাসের ভয়াবহ সংকট। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অতিরিক্ত দাম দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না ক্রেতারা। তবে কিছু কিছু জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া গেলও সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার নির্ধারিত ১৩০৬ টাকার এলপি গ্যাস সিলিন্ডার খোলাবাজারে বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ২৫০০ টাকায়। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম হাঁকা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, ডিলারদের টাকা দিয়েও সিলিন্ডার পাচ্ছি না। তারা অল্প কিছু গ্যাস দিলেও সেটির দাম অনেক বেশি রাখছেন। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য,  দরদাম করার সুযোগ নেই। কেউ প্রতিবাদ করলে গ্যাস না দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের নজরদারি না থাকায় কিংবা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা নির্বিঘ্নে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে গ্যাস কিনছে। নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত না থাকায় সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com