গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
উৎসবমুখর পরিবেশে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা
৭১ সংবাদ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ১৫৬)

রাজধানীর অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের যান্ত্রিক ব্যস্ততা পেছনে ফেলে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিকশা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো অনুষ্ঠানস্থল সদস্যদের পদচারণা ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়।


প্রীতিভোজের আগে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের স্বতঃস্ফূর্ততা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে সুদৃঢ় করবে।’

সংগঠনের আরেক প্রতিষ্ঠাতা সদস্য রাফিদ বিল্লাহ বলেন, ‘সংগঠনটির কার্যক্রম তিন বছর অতিক্রম করেছে। খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’ এ সময় তিনি সকল সদস্যকে আসন্ন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সদস্য শাহরিয়ার হৃদয় জানান, শিগগিরই সংগঠনের সব সদস্যকে মেম্বারশিপের আওতায় আনা হবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিও ওয়েবসাইট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় অন্যান্য সদস্যরাও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, পেশাগত চরম ব্যস্ততার মাঝেও এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের সহকর্মীদের এক ছাদের নিচে পেয়ে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তারা।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com