গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ'
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১২৩)

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য অব্যাহত। মঙ্গলবার (২০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দল জয় পাওয়ার পর আজ বুধবার নারী দলও একই প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ে। ম্যাচে শুরুতে দুই গোল পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক সাবিনা খাতুনরা।

ম্যাচের শুরুটা শ্রীলঙ্কার দখলেই ছিল। প্রথম কয়েক মিনিটের মধ্যেই তারা দুই গোলের ব্যবধান গড়ে তোলে। তবে এরপর নেতৃত্ব দেন সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের সহায়তায় জোড়া গোল করে তিনি দ্রুত ম্যাচে সমতা ফেরান।

বিরতির পর বাংলাদেশের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। সাবিনা ও কৃষ্ণাদের গতি, নৈপুণ্য ও অভিজ্ঞতার সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা। কর্নার থেকে সাবিনার বাড়ানো বল সুমাইয়া জোরালো শটে জালে পাঠালে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় একটি গোল করেন। পরে সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরা গোল করেন। এরপর কৃষ্ণার আরেকটি গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিয়েছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে পুরুষ দল চার ম্যাচে পেয়েছে সাত পয়েন্ট।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com