গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ'
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১২১)

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো জন্য।

সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায় তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্রতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

তাই বিকালে ক্রিকেটারদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা এবং ক্রিকেটারদের বৈঠক শেষে জানা যায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড়। বাংলাদেশের বিশ্বাস আইসিসি বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com