
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কো¤পানির ১৭ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার ৯৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৬ কোটি ৫০ লক্ষ ৮১ হাজার ৬৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৭.৪৭ পয়েন্ট কমে ৫০৭২.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.০৭ পয়েন্ট কমে ১৯৪৭.৮১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৭৬ পয়েন্ট কমে ১০১৭.৬৬ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ২২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এশিয়াটিক ল্যাব, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতি লাইফ ইন্সু:, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্র্স পিপি, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্সু:, সিটি ব্যাংক ও এপেক্স স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এশিয়া ইন্সু:, এশিয়া প্যাসেফিক, ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., পূরবী জেনারেল ইন্সু:, সোনালী পেপার, প্রগতি লাইফ ইন্সু:, ইস্টল্যান্ড ইন্সু:, ফনিক্স ইন্সু:, সোনারবাংলা ইন্সু: ও কনফিডেন্স সিমেন্ট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ফ্যামিলি টেক্স, ম্যাকসন স্পিনিং, নিউ লাইন, তাল্লু স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স, সিএনএ টেক্স, আনলিমা ইয়ার্র্ন, ১ম জনতা মি. ফা., এফবিএফ আইএফ ও মালেক স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৮৬৫১৭৯৫১৮৩৫.০০