গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বুবলীকে ঘিরে গুঞ্জনে শাকিব খান বাবা হচ্ছেন? প্রশ্নে বিস্মিত অপু বিশ্বাস
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ২২১)

ঢালিউডে আবারও পারিবারিক গুঞ্জন নিয়ে শুরু হয়েছে আলোচনা। চিত্রনায়িকা শবনম বুবলী মা হতে চলেছেন—এমন গুঞ্জনে শোবিজ অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে একটি বিষয়—তাহলে কি আবারও বাবা হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান?

এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে পৌঁছায় শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাংবাদিকরা বুবলীকে ঘিরে চলা গুঞ্জন ও শাকিব খান বাবা হতে চলেছেন—এমন প্রশ্ন করেন।

প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।

ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বিশ্বাস বলেন, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা-আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা। এসব বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আমি অনুভব করি না। এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’

উল্লেখ্য, ২০০৮ সালে সিনেমায় কাজ করতে গিয়ে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান প্রসঙ্গে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। তবে ২০১৮ সালে এই তারকা জুটির বিচ্ছেদ হয়।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com