প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ১০৫)

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩ টি কো¤পানির ১৭ কোটি ৯ লক্ষ ৮০ হাজার ৯৭১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫০ কোটি ২০ লক্ষ ৪০ হাজার ৫৮১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২০.০৯ পয়েন্ট কমে ৫১৫৪.৩১ ডিএস-৩০ মূল্য সূচক ৭.০৫ পয়েন্ট কমে ১৯৮৬.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৩৮ পয়েন্ট কমে ১০৩৪.৪৯ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোপানির মধ্যে দাম বেড়েছে ৯২ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মা, সিম টেক্স, প্রগতি লাইফ ইন্সু:, তৌফিকা ফুড, ইবনে সিনা, খান ব্রাদার্স পিপি, সিটি ইন্সু:, এডিএন টেলিকম ও ট্রাস্ট ব্যাংক ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ডমিনেজ স্টিল, সিম টেক্স, প্রগতি লাইফ ইন্সু:, তিতাস গ্যাস, ইবনে সিনা, ডরিন পাওয়ার, পেনিনসুলা চিটাগাং, আইএফআইএল ইসলামি মি. ফা.১, নাভানা ফার্র্মা ও জিকিউ বল পেন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., এনার্র্জিপ্যাক পাওয়ার, অ্যাগ্রো ডেনিম, মিথুন নিটিং ও এলআরবিডিএল।