
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০ টি কো¤পানির ২৫ কোটি ২৩ লক্ষ ৭৭ হাজার ৯১৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪৬ কোটি ২৪ লক্ষ ১৭ হাজার ৪৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৪.৩৯ পয়েন্ট বেড়ে ৫২৪৭.৭৫ ডিএস-৩০ মূল্য সূচক ২০.৬০ পয়েন্ট বেড়ে ২০১৭.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.৯৭ পয়েন্ট বেড়ে ১০৫৫.৮৩ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১৫ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামি ব্যাংক, প্রগতি লাইফ ইন্সু:, সিমটেক্স, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল ও নাভানা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইসলামি ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফার্মা এইড, এবি ব্যাংক, ইস্কয়ার নিটওয়্যার, সিমটেক্স, এশিয়াটিক ল্যাব, বিডি থাই ফুড ও এনআরবিসি ব্যাংক
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- মেঘনা পেট, ডিবিএইচ ১ম মি. ফা., নিউ লাইন, জিবিবি পাওয়ার, এপেক্স ট্যানারী, সিএপিএম আইবিবিএল মি. ফা., হামিদ ফেব্রিকস, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সু: ও খান ব্রাদার্স পিপি
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০০৬২২৫৬২১৮৪৫.০০