
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯ টি কো¤পানির ২১ কোটি ৪ লক্ষ ১০ হাজার ৪৮৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৮৭ কোটি ৪১ লক্ষ ৭২ হাজার ১৯৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩২.৩০ পয়েন্ট কমে ৫২৩৪.৩৮ ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৮৬ পয়েন্ট কমে ২০০১.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৭৬ পয়েন্ট বেড়ে ১০৭২.১৩ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এশিয়াটিক ল্যাব, ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স, বিএসসি, ওয়ালটন হাইটেক, প্রগতি লাইফ ইন্সু: ও কে অ্যান্ড কিউ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইবিএল ১ম মি. ফা., আইএফআইসি ১ম মি. ফা., আইসিবি এম্পøয়ী মি. ফা. ১ স্কীম-১, প্রাইম ১ম আইসিবিএ মি. ফা., এসইএমএল আইবিবিএল মি. ফা., আইএফআইএল ইসলামী মি. ফা-১, ওয়ালটন হাইটেক, আলহাজ্ব টেক্স, আইসিবি সোনালি মি. ফা-১ ও এফবি এফ ইনকাম ফান্ড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রিজেন্ট টেক্স, টেকনো ড্রাগ, আরামিট সিমেন্ট, টুংহাই ইন্ডা:, রহিম টেক্স, নর্দার্ন ইন্সু:, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, মোজাফফর স্পিনিং ও ক্রিস্টাল ইন্সু: ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৯৫৫৭৭৯০৭১৯৬.০০