গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৪ এএম   (ভিজিট : ২০২)

পুলিশ-সাংবাদিকসহ সকল  হত্যাকাণ্ডের সুস্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। মশাল মিছিলটি  ২ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, মো. বাবুল মিয়া, রুক মিয়া, মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে বাংলাদেশে স্বাধীনতার এত বছর পর এসেও পুলিশ-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদের হাতে জীবন দিতে হচ্ছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার নাম ভাঙ্গিয়ে ক্ষমতায় আসবার ষড়যন্ত্র করছে, তারাই আন্দোলনে নিরীহ মানুষকে হত্যার মত জঘণ্য-নিকৃষ্ট দানবিয় উৎসবে মেতে উঠেছিলো।

গত আঠারো মাসেও সেই মানবতা বিরোধী হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে ছিলাম, এখনো আছি।  সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া অবধি রাজপথে থাকবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র তারুণ্য নির্ভর রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি। 

এসময় বক্তরা ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ আবু সাঈদের বাবার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আবু সাঈদের বাবার বক্তব্য অনুযায়ী তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন যেহেতু ছিলো, লাশ কবর থেকে উঠিয়ে সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবি।  








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com