গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
বর্ণিল আয়োজনে ভাসাভি'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ১১২)

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের  উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি'র ২১ বছর পূর্তি উৎসব। তারকা শিল্পীদের  উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে রাজধানীর গুলশানস্থ প্রতিষ্ঠানটির শোরুম।


প্রতিবছরই ঈদের আগে ভাসাবির জন্মদিন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে এই ফ্যাশন হাউজ। কেক কেটে শুরু হয় জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা।


এসময় উপস্থিত ছিলেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, সঙ্গীতশিল্পী রবি চৌধুরী , রিজিয়া পারভীন , আঁখি আলমগীর , চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেতা নীরব, মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো, নিউজ প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, কবি রাজু আলীমসহ টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গসহ রাজনীতিক এবং ব্যবসায়ীবৃন্দ। উপস্থিত ছিলেন ফ্যাশন হাউজের নিজস্ব র‍্যাম্প মডেলরাও।


অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে ভাসাভি। পোশাকের মত ভাসাভি এক্সক্লুসিভ জুয়েলারী এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। 


তিনি বলেন, এক্সক্লুসিভ কালেকশনস এবং কোয়ালিটি ধরে রাখাই আমাদের বিশেষত্ব। এবার ঈদ কেন্দ্র করেও ভাসাবি বরাবরের মতো সেই ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে।


শিশু-কিশোর, নারী-পুরুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পোশাকে সমৃদ্ধ ভাসাভিতে আগত অতিথিরাও এই ফ্যাশন হাউজের বিশেষত্ব তুলে ধরেন।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com