গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
জবি ক্যাম্পাসে উপাচার্যকে অবাঞ্চিত করে প্রশাসনিক ভবনের সামনে ব্যানার টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৮১)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর শিবিরের ন্যাক্কারজনক হামলার বিচার না করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক সম্পূরক বৃত্তির দাবি উপেক্ষা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনের সামনে ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

(সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ঘোষণা দিয়ে ব্যানার টানিয়ে দেন তারা। এ-সময় শিক্ষার্থীরা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায় এবং দ্রুত হামলার বিচার ও শিক্ষার্থীদের দাবির বাস্তবায়ন দাবি করে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাংবাদিকদের ওপর হামলার মতো গুরুতর ঘটনার পরও প্রশাসনের নিরবতা এবং বিচার না হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। একই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সম্পূরক বৃত্তির দাবিও উপেক্ষিত হচ্ছে।

তারা আরও বলেন, অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ-র আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com