গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
থাইল্যান্ডে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ‘ওয়ার্ক ফ্রম হোম’ ও সিঁড়ি ব্যবহারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৮০)

জ্বালানি স্বল্পতা মোকাবিলায় আমলাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

সরকারের এক মুখপাত্র গতকাল বলেন, সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা।

সরকারের মুখপাত্র আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, থাইল্যান্ডে ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।

দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। তবে বর্তমানে চাহিদা কমানোর ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্যমতে, দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশ মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি গ্যাসের ৩৫ শতাংশ আমদানি করা হয়, যার মধ্যে ১৩ শতাংশ আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com