গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
দেশে যুদ্ধ, আকাশে ক্ষেপণাস্ত্রের আতঙ্ক: সাধারণ মানুষকে ফেলে যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন ইসরায়েলি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৮৫)

ইরানের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের কারণে ইসরায়েলে সাধারণ মানুষের আকাশপথে যাতায়াত চরমভাবে সীমিত থাকলেও সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মে গোলান দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (৯ মার্চ) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। 


ইসরায়েলি সাংবাদিক উরি মিসগাভ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের বিজনেস ক্লাসে বসে থাকা গোলানের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন। এমন এক সময়ে তিনি এই সফর করছেন যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ ইসরায়েলি ও বিদেশি পর্যটকদের জন্য দেশ ত্যাগ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের আকাশপথ মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় এবং জবাবে ইরান বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দেশ ছাড়তে ইচ্ছুক মার্কিন নাগরিকদের মিশরের সীমান্ত ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন।

রোববার বেন গুরিওন বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়ার পর মাত্র কয়েকশ যাত্রী দেশ ছাড়ার সুযোগ পান। তবে বর্তমানে প্রতি ঘণ্টায় মাত্র দুটি ছোট আকারের বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, যেখানে যাত্রী ধারণক্ষমতা মাত্র ৭০ থেকে ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

মে গোলানের এই সফর নিয়ে দেশটির রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলীয় নেত্রী ও পার্লামেন্ট সদস্য ভ্লাদিমির বেলিয়াক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রীর কড়া সমালোচনা করেন। 

তিনি বলেন, যুদ্ধের এই চরম সংকটে যখন সাধারণ মানুষ পরিত্যক্ত বোধ করছে এবং খোদ মন্ত্রীর দপ্তরের বাজেট কাটছাঁট করা হয়েছে, তখন বিশাল দলবল নিয়ে জাতিসংঘে বক্তব্য দিতে যাওয়া অত্যন্ত দৃষ্টিকটু। বিশেষ করে সাধারণ মানুষের জন্য টিকিট পাওয়া যেখানে দুঃসাধ্য, সেখানে একজন মন্ত্রীর বিজনেস ক্লাসে ভ্রমণ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com