গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৩৮)

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভী। ইকরার মৃত্যুর রহস্য উদঘাটনে বেশ কিছু তথ্য প্রকাশ করে তিনি দাবি করেছেন যে তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। একইসঙ্গে প্রয়াত স্ত্রীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবিও করেছেন এই অভিনেতা। শুক্রবার মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বাসার সিসিটিভি ফুটেজকে এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উল্লেখ করেন। 

তিনি জানান, মিরপুরের বাসার ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইকরার ফোনে এবং সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।আলভীর দাবি অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধু-বান্ধবদের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের আসর বসেছিল যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। তিনি জানান, গত ২৫ ও ২৬ তারিখ ইকরার বান্ধবীরা এবং ২৭ তারিখ দুইজন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেছিলেন। এ সময় তাঁরা ধূমপান ও মদ্যপান করেছেন বলেও তিনি উল্লেখ করেন। 

অভিনেতা আরও জানান, দুর্ঘটনার আগের রাতে ইকরা তাঁর সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজে ইকরার আচরণ স্বাভাবিক ছিল না। এই সমগ্র ভাষ্য তাঁর সহকারীর এবং তা ইতোমধ্যে পুলিশের কাছে জবানবন্দি আকারে দেওয়া হয়েছে বলে আলভী জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দের কাছে অনুরোধ করেন যেন সিসিটিভি ফুটেজ থেকে এই তিন দিনের রেকর্ড কোনোভাবেই সরানো না হয় এবং এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হয়। 

আলভী উল্লেখ করেন যে ইকরা এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও এবার তাঁর কথাবার্তা ও আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আগের রাতে মদ্যপান ও মাদক সেবনের প্রভাব ইকরার ওপর থাকতে পারে, তাই ময়নাতদন্ত প্রতিবেদন যেন কোনোভাবে পরিবর্তন না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।

ব্যক্তিগত জীবনের অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তুলে ধরে আলভী দাবি করেন যে ইকরার সাথে তাঁর সম্পর্কের গভীরতা যেমন ছিল তেমনই কিছু তিক্ত বাস্তবতাও ছিল। তিনি অভিযোগ করেন যে ২০১০ সালে তাঁদের পালিয়ে বিয়ের পর তাঁকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন। 

পরবর্তীতে ইকরা ভুল বুঝতে পেরে ফিরে এলে তিনি তাঁকে ক্ষমা করে গ্রহণ করেছিলেন। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাহের আলভী।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com