গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৩৯)

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচের নায়ক বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ ‍হৃদয়।

বিপিএলের চলতি আসরের ২৯তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের আফগান তরুণ ইসাখিলের সেঞ্চুরি জবাবে সেঞ্চুরি করে রংপুর রাইডার্সের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন তাওহীদ হৃদয়।

হাসান ইসাখিল বিপিএলের নতুন দল নোয়াখালীর হয়ে মাত্র ৩ ম্যাচ খেলে ১৮টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। তার সেঞ্চুরিময় রেকর্ড গড়া ম্যাচেও জয় পায়নি নোয়াখালী।

হাসান ইসাখিলের সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে রংপুর রাইডার্সের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।

হাসান ইসাখিল বিপিএলের চলতি আসরে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিংয়ে আলোচনায় চলে আসেন। গত ১১ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে বিপিএল অভিষেকে ৬০ বলে৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯২ রানের ইনিংস খেলেন আলোচনায় চলে আসেন ইসাখিল।

সিলেট থেকে ঢাকায় ফিরে নিজের দ্বিতীয় ম্যাচে ইসাখিল আউট হন ২৫ রান করে।

আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে হাসান ইসাখিল নোয়াখালীর হয়ে ওপেন করতে নেমে ৭২ বলে ৪টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। 

নোয়াখালীর হয়ে মাত্র ৩ ম্যাচে ১৮টি ছক্কার রেকর্ড গড়েন ইসাখিল। তার রেকর্ড গড়া ম্যাচে জয় পায়নি নোয়াখালী।

তাওহীদ হৃদয়ের ৬২ বলের দুই ছক্কা আর ১৫টি বাউন্ডারির সাহায্যে সাজানো ১০৯ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই নোয়াখালীর বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পায় রংপুর রাইডার্স। 









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com