গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিট : ১২৮)

ভারতের মাঠেই ভারতীয় বোলারদের তুলোধুনো করছেন ড্যারেল মিচেল। ওয়ানডে ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে নবম সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান।

ভারতের মাঠে এটা মিচেলের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর ও ১৫ নভেম্বর ধর্মশালা এবং ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল।

তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কিউই তারকা।

গত ১৪ জানুয়ারি রাজকোটে ১১৭ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান মিচেল।

আজ দুই দলের জন্যই সিরিজের ‘অঘোষিত ফাইনাল’। এই ম্যাচে যারা জিতবে সিরিজ জয় তাদেরই নিশ্চিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

ইনদোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই ৫ রানে দুই ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫৮ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়াং।

প্রথম সারির তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ইতোমধ্যে তারা ১৬৭ রানের জুটি গড়েছেন। ৩৯ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২৫ রান। 








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com